পৃষ্ঠাসমূহ


বকুলফুল













বকুলফুল তুলে রাখ
নীল খামের ভাজে
তুমি ভাল থাক বকুল ফুল
মুমূর্ষ হয়ে বেঁচে থাকা
সার্কাসের দড়ি বেয়ে হাটা
কিছু মুহূর্তের প্রলোভন
দ্বিধা হাতছানি অহেতুক শর্তারোপ
আকাঙ্ক্ষা সুখে থাকা
কাঁচফুল ঘাসফড়িং আবোলতাবোল অযথা
বকুলফুল বৃষ্টিতে ভিজে যদি যায়?
কি দরকার অহেতুক
শূন্য যোগ শূন্য
বৃষ্টিতেই ভিজবো ভীষণ
বকুলফুল তুলে রাখ
নীল খামের ভাজে
তুমি ভাল থাক বকুল ফুল
দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেল
আমার নাহয় নাইবা হল
ঝুমঝুম ছাতি মাথা আলিঙ্গনের বৃষ্টি ভেজা
চোরা কাটা ভেসে ভেসে
আটকে যেতেই পারে
ঝেড়ে ফেলেছ মন্দ নয়
নয়তো চুপসে শরীরে জড়িয়ে যেত
আগামী বরষায়
বকুলফুল বৃষ্টিতে ভিজে যদি যায়?

কোন মন্তব্য নেই: