ছিটে আসা ছিট ছিট কাদা
না, একটা দীর্ঘ শান্তির ঘুম না
পদ্ম পাতার জল ক্ষনস্হায়ী
গড়িয়ে পরে কতটুকু ভেজায় মাটি?
ভেজায় না? শান্তি নেই সে জলে?
সত্যজিৎ ভদকা সত্যজিৎ
তিলোত্তমা নিরাপদ আশ্রয়
রাজবাড়ী রাজরানী
আর্য অনার্য যারই সন্তান
সৃষ্টির ভাঙ্গা গড়া ধ্বংস প্রলয়
মাথায় এক দূর্বোধ্য হ্যালুসিনেশন
ঘুম ঘুম ঘুনে পোকা
কতদূর জল জল অথৈ জল?
ডাকবাক্সে তোমার ঠিকানা বিহীন চিঠি
কবিটাকে খোজে
কবি মানুষ হতে চেয়ে
হয়ে ওঠে রোজকার পুরনো মাতাল
ছিটে আসা ছিট ছিট কাদা
না, একটা দীর্ঘ শান্তির ঘুম না
রোদ্রিতা আমি ঘুমাইনি
বহুদিন বহুবছর বহুযুগ
মাথায় এক দূর্বোধ্য হ্যালুসিনেশন
ঘুম ঘুম ঘুনে পোকা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন