পৃষ্ঠাসমূহ


পূর্ণতার অপেক্ষা













সারাদিনের ক্লান্তি অবসাদ
এক জীবনের অপূর্ণতা প্রার্থনা
আকাঙ্খা ব্যর্থতা অনুশোচনা
না বলা কথা, নাম ঠিকানা বিহীন চিঠি
অনেক অনেক গল্প 
রচিত এক খন্ড আকাশ
ভেসে যাওয়া মেঘের অভিমান অভিলাষ 
মনের দেয়ালে দেয়ালে আঁকিবুঁকি কাটাকাটি
এক মাথা এলোমেলো চুল
নিয়ে পাখিটি ঘুমিয়ে গেল 
শিয়রে বসে রইল 
আধখানা স্বপ্ন -পূর্ণতার অপেক্ষায়

কোন মন্তব্য নেই: