পৃষ্ঠাসমূহ


বলতে শরম লাগে আমি আসলে ধ্বজ

আড়ং এর উপরে সপ্ত জান্নাত। নিয়মিত Dating মারা ভাই Salman Rahman Dedar বলতো ভাইয়া চরম জায়গা একদিন যাইয়েন। আজকে প্রথম গেলাম। সামনে বিশাল মানিক মিয়া এভিনিউ। চারিদিকে ব্যাস্ততা, শব্দ কোলাহল, মানব, যান্ত্রিক দানব। আর আমি অনেক উপরে আকাশের কিছুটা কাছাকাছি। সাথে প্রিয় Ra Eahsan। সংসদ ভবন বিল্ডিটাকে সন্ধ্যার আলো আধারিতে চমৎকার লাগছিল। দেখতে দেখতে মনের মধ্যে একটা চিন্তা ঝিলিক দিয়ে গেল। গল্প করতে করতে আর photography lesson নিতে নিতে চিন্তাটা দানা বাঁধতে পারলো না। বাসায় ফিরছি একা একা তখন আবার চিন্তা এল। সংসদ ভবন এত সুন্দর স্হপত্য এর ভিতরে কিলবিলে কিছু মানুষ। দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আর আমরা, তুমি, আমি হা করে দেখছি। তবে আর যাই হোক রাজনীতি করবো না। বড্ড বাজে জিনিস। আর রাজনীতিবিদ!! ছ্যা মানুষ নাকি একটাও। আমিতো আমি আমার নাতি পুতির পুতি ও জানি এই রাস্তায় না যায় ব্যবস্হা করা দরকার।

ছোট্ট বাচ্চাটা ধর্ষিত হল। ধর্ষকের ছবিও দেখলাম। বাচ্চা একটা ছেলে। আর ধর্ষকতো আমার মত শিক্ষিত না। এরা তো এই সব করবেই। আমি সচেতন নাগরিক ফেসবুকে পোস্ট দেই, কমেন্ট করি লাইকও দেই। দুই চার দিন যাক সব ঠান্ডা হয়ে যাবে। আর মাঝে মাঝে এই সব না হলে চলে? আড্ডা মারার একটা বিষয় তো চাই। তর্ক বিতর্কে পশ্চাদেশ গরম। ধর্ষিতা আর ধর্ষক আমার বোন ভাই না হলেই চলে। কে করলো, কারে করলো, কেন করলো, আসল সমস্যা কই এই সব আমার না ভাবলেও চলে।

হেফাজত, শিবির, যুদ্ধঅপরাধি কত কিছু হয়ে গেল, কত কিছু হচ্ছে। ইসলামের চৌদ্দ গুষ্টি পারলে কবর থেকে তুলে এনে ফাঁসি চরানো হচ্ছে। কেউ দাড়ি টুপি পরে অন্যায় করলো তো দোষ ইসলামের। বিয়ে কয়টা করলো সে দোষ মোহাম্মদের (স:)।
আমি অবশ্য ঠিক আছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, মাইয়া মানুষরে গা ঢাকতে বলি নিজে চোখ নামাই না। জুম্মাবারে গোসল, আতর মাখি নামাজ শেষে ভাত খাইয়া দিবা নিদ্রা। আমার নিজের ইসলাম কিন্তু ঠিক আছে।

সাভার, বাজেট, রাজনীতি, সুন্দরবন, আজকে শুনি ব্রক্ষ্মপুত্রে বাঁধ আরও কত কি বাল ছাল আজাইরা ক্যাচাল। চলতেছে চলুক। আমার কি? কিছু ঘটলে, সবাই করে আমিও আহু উহু চুক চুক করে চালিয়ে যাব। আমার পেটে ভাত আছে, মাথার উপর ছাদ আমার নেটের লাইনও আছে। আর কি কিছু চাইতে পারি। যার যা খুশি হোক। আমার মত আমার চললেই হল। খালি একটা কথা বলতে শরম লাগে আমি আসলে ধ্বজ। কিছু বদলানোর ক্ষমতা নাই। ভিতরে আগুন নাই, ওই ধর্ষকের মত আমার খাড়ায় না। ও তো আমার চেয়ে ভাল নিজের ভেতরের পশুটাকে বাইরে আনতে পারে। আমি শিক্ষায় ভদ্রতায় মিউ মিউ করি। আর মন ভাল করতে আড়ং এর উপরে সপ্ত জান্নাতে ঘুরি।।

কোন মন্তব্য নেই: