চিলেকোঠার ঘুটঘুটে অন্ধকারে আটকে আছে শ্বাস
সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ি সিঁড়ির বুকে
অতীতে হেলান দিয়ে গুটিয়ে নেই বর্তমান
বসে বসে খেলি প্রিয়তম আধারের সাথে
ঘুলঘুলির চোখ ফাঁকি দিয়ে ঢুকে যায় রোদ্রিতা
কালি গোলা আধারে চোখে ধা ধা লেগে যায়
নীরব প্রশ্ন- 'ফের খেলছো তুমি আধারের সাথে?'
আমি আহত চোখ তুলে তাকাই
পড়নের শাড়ীটি গোধূলি সূর্যের সোনালী
রোদ্রিতার চোখদুটি টকটকে লাল
উত্তর প্রশ্ন হয়ে প্রতিধ্বনি তোলে
-'তুমি কেঁদেছ সেই বনভূমিতে বসে?'
ছলছল চোখে হেসে উঠে সে
ধরা পরে যাওয়া হাসি
আমি হাত বাড়িয়ে বলি-'আস, কাছে আস।'
রক্তিম সূর্যটা হারিয়ে যায় ধান শালিকের দেশে
আর চিলেকোঠা ভরে যায় ক্লান্তিকর আধারে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন