গোধূলি লগনের এ আধার আলোয়
বোঝা যায় না তার রং
হবে যে কোন একটা
হলুদ হয়ত, হয়ত বাসন্তী শরীর
পাঁচ তালার গ্রিলে ঝুলে ঝুলে দুলে যায়
বৈশাখের পাগলা বাতাসে আকাশে উড়ে যেতে চায়
মানবীর শরীরে জড়িয়ে থেকে থেকে
এই গোধূলি লগ্নে সেও পেয়ে গেছে মানসীর মন
হয়ত মুক্তি চায় ছিঁড়তে চায় কোন বন্ধন
পায়ে যার জড়িয়ে আছে সম্পর্কের শিকল
হয়ত কোন দুঃখবোধ নয়, হাহাকার নয়, নয় বিষণ্ণতা
হয়ত শুধুই একটা মানুষের ঘরে ফিরবার ব্যাকুলতা
কি জানি ছাইপাঁশ এ সব কিছুই নয়
তাঁতির নিখুঁত কারিগরি শুধু, শুধু পাঁচ তলার গ্রিলে ঝুলে থাকা
হলুদ, বাসন্তী কিংবা যে কোন রংয়ের একটা শাড়ী
আমার শুধুই মনে হয় শাড়ী নয়
ভীষণভাবে রক্ত মাংসের কোন রমণী
গোধূলি লগনের পাগলা বৈশাখী বাতাসে
যার মনে চলছে আমার মনের ঝড়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন